সর্বশেষ

বসুন্ধরা শুভসংঘ

এসএসসি পরীক্ষার্থী শুভর শিক্ষাজীবন বাঁচাতে এগিয়ে এল এবিজি ফাউন্ডেশন

পরিবারের আর্থিক অসচ্ছলতায় প্রায় দুই বছরের স্কুলের বেতন, পরীক্ষার ফি ও নিবন্ধন ফি বকেয়া পড়ে যাওয়ায় এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া নিয়ে অনিশ্চয়তায় পড়েছিল গাজীপুরের শিক্ষার্থী তাসলিম আহমেদ শুভ। তার শিক্ষাজীবন সচল রাখতে এগিয়ে এসেছে এবিজি (আনভীর বসুন্ধরা গ্রুপ) ফাউন্ডেশন। সংস্থাটির আর্থিক সহায়তায় বকেয়া পরিশোধের সুযোগ তৈরি হয়েছে তার।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
পাহাড়ে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন ৪০ নারী, পাশে বসুন্ধরা শুভসংঘ

বান্দরবানের দুর্গম পাহাড়ি জনপদে জীবিকার সুযোগ সীমিত। জুম চাষের অনিশ্চিত আয়, পরিবারের বড় আকার এবং পড়াশোনার খরচ—সব মিলিয়ে অনেক নারীর নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন থমকে যায়। এমন বাস্তবতায় তিন মাসের বিনা মূল্যের সেলাই প্রশিক্ষণ শেষে আলীকদম ও বান্দরবান সদর উপজেলার ৪০ জন অসচ্ছল নারীর হাতে সেলাই মেশিন তুলে দিয়েছে বসুন্ধরা শুভসংঘ। তাঁদের কেউ শিক্ষার্থী, কেউ পরিবারের আর্থিক সংকটে পড়াশোনার পাশাপাশি কাজ করতে চান। প্রশিক্ষণ ও সেলাই মেশিন পেয়ে তাঁদের সামনে তৈরি হয়েছে আত্মকর্মসংস্থানের নতুন সম্ভাবনা।

বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে বদলে যাচ্ছে সুবিধাবঞ্চিত নারীদের জীবন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সুবিধাবঞ্চিত ২০ নারীর হাতে সেলাই মেশিন ও গাছের চারা তুলে দেওয়া হয়েছে। তিন মাসের প্রশিক্ষণের পর এই সহায়তা পেয়ে উপকারভোগীরা আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার নতুন স্বপ্ন দেখছেন।

সেলাই মেশিন পেয়ে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন শিবপুরের ৩০ নারী

নরসিংদীর শিবপুর উপজেলার ৩০ জন অসচ্ছল নারী তিন মাসের প্রশিক্ষণ শেষে পেয়েছেন সেলাই মেশিন। তাঁদের আশা, এই সুযোগ কাজে লাগিয়ে আয়মুখী কর্মকাণ্ডে যুক্ত হয়ে পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফিরিয়ে আনতে পারবেন। বসুন্ধরা গ্রুপের সহায়তা ও বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে তাঁদের হাতে সেলাই মেশিন, সনদপত্র, গাছের চারা ও বই তুলে দেওয়া হয়েছে।

ঈদ আনন্দ ভাগাভাগি করতে অসহায়দের পাশে বসুন্ধরা শুভসংঘ

রাজধানীর মিরপুরে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা শুভসংঘ। সংগঠনটির উদ্যোগে প্রতিবন্ধী বেলু ও অসহায় শাহানার হাতে তুলে দেওয়া হয়েছে ঈদের বাজার ও প্রয়োজনীয় খাদ্যসামগ্রী।

আত্মনির্ভরতার পথে বগুড়ার নারীরা: বসুন্ধরা শুভসংঘের সহায়তা

বগুড়া সদর উপজেলায় অসচ্ছল নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ২০ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। তিন মাসব্যাপী বিনামূল্যের প্রশিক্ষণ শেষে তাদের হাতে এসব সেলাই মেশিন তুলে দেওয়া হয়, যাতে তারা ঘরে বসেই আয় উপার্জনের সুযোগ পান।